দখিনের সময় ডেস্ক:
পেটানো চেহারা। চোখে রোদচশমা, পরনে সেনার পোশাক। সাদা রঙের চারচাকা গাড়ির সামনে-পিছনে লেখা ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’। এ ভাবেই ঘুরে বেড়াতেন। কিন্তু তিনি ভারতীয় সেনার কেউ নন বলে অভিযোগ। সেনাবাহিনীর ‘স্পেশ্যাল কর্নেল’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার এক যুবক। সেনাবাহিনীর পোশাক পরে আলিশান জীপ গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সম্প্রতি তাঁর আচরণ নিয়ে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তাঁর পেশাগত কোনও বৈধ পরিচয়পত্র বা নথি তিনি দেখাতে পারেননি।
অভিযুক্তের নাম তরুণ দাস। ‘স্পেশ্যাল কর্নেল’ বলে এলাকায় পরিচয় দিতেন তিনি। অনেককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছেন বলেও অভিযোগ। মুর্শিদাবাদের সাগরদিঘির ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরে জীপ গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সম্প্রতি তাঁর গতিবিধি এবং আচরণ নিয়ে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তাঁর পেশাগত কোনও বৈধ পরিচয়পত্র বা নথি তিনি দেখাতে পারেননি। তার পরেই তাঁকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ। আজ সোমবার(১২ অক্টোবর প্রাথমিক তদন্তের পর ধৃত ব্যক্তিকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ভুয়ো সেনা আধিকারিক হয়ে কত দিন এবং কী ভাবে প্রতারণা করেছেন, খতিয়ে দেখা হচ্ছে।