1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক সংশ্লিষ্টতায় ৭ জনের কারাদণ্ড

dokhinersomoy
October 7, 2026 1:24 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএমপি জানায়, নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটক সাতজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে দুজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড, ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অপর পাঁচজনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড, ২ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা করেন।

৩ মাসের সশ্রম কারাদণ্ড, ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা পাওয়া দুজন হলেন—মো. সাগর (২০), পিতা মো. আলম, মাতা কহিনুর বেগম; এবং মো. শাওন (২৩), পিতা আলামিন রাঢ়ী, মাতা পুতুল বেগম।

পুলিশের তথ্য অনুযায়ী, সাগরের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা এবং শাওনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি মামলা রয়েছে।

এ ছাড়া ২ মাসের সশ্রম কারাদণ্ড, ২ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা পাওয়া পাঁচজন হলেন—মো. হোসেন (২৯), মো. মিঠু হাং (৩০), নিলুফা বেগম (৩৩), মো. রাসেল (৩৩) এবং মোসা. আসমা (৩৩)।

পুলিশ জানায়, মো. হোসেনের বিরুদ্ধে আগে চারটি, মিঠু হাংয়ের বিরুদ্ধে দুটি, নিলুফা বেগমের বিরুদ্ধে নয়টি, মো. রাসেলের বিরুদ্ধে দুটি এবং আসমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা বরিশালের কেডিসি বস্তি এলাকাসহ মহানগরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সবার ঠিকানা নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকায়।

বিএমপি জানিয়েছে, নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।