1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

dokhinersomoy
September 12, 2026 1:05 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক:

বরিশাল নগরীতে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় এ মিছিল বের করা হয়

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। প্রথমে মিছিল থেকে পাঁচজনকে এবং পরবর্তীতে আরও দুজনকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে, হৈ হৈ রৈ রৈ, বিএনপিরা গেলি কইস্লোগান দিতে শোনা গেছে। এসময় কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিলএ সময় তাদের মুখে ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ নানা রাজনৈতিক স্লোগান শোনা যায়।

মিছিলে ব্যবহৃত ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি ছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রথমে পাঁচজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা নিবিড়ভাবে যাচাই করে বিস্তারিত জানানো হবে