1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের হৃদয় এক: স্পিকার

dokhinersomoy
November 26, 2026 6:37 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা অন্তরে বিশ্বাস করি দুটি আলাদা দেশ হলেও বাংলাদেশের ও পাকিস্তানের মানুষের হৃদয় এক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সফররত সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের জনগণের উষ্ণতা ও সহমর্মিতা প্রদর্শনের জন্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিবিদ ও সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন। আগামী দিনে পরবর্তী কর্মপন্থা ও যৌথ কৌশল নির্ধারণে দুই পক্ষ আবারও বৈঠকে বসবে। বৈঠকে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।