নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মমতাময়ী মাতা রোকেয়া বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ছয় পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। বুধবার গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
মাহমুদ খানের মায়ের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ।
তাদের পক্ষে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এক শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।