1. column
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবনযাপন
  10. পুঁজিবাজার
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

‘সে নিজে নিজে আত্মহত্যা করেছে’

dokhinersomoy
September 22, 2026 8:23 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে (মরিয়ম) নিজে নিজে আত্মহত্যা করেছে।’ রিমান্ড শুনানি শেষে বিচারক চলে গেলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় গাজী নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। মরিয়ম কেন আত্মহত্যা করেছেন জানতে চাইলে নজরুল বলেন, ‘এ বিষয়ে আমি জানি না।’
প্রসঙ্গত, সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে নিজেকে ‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচয় দিতে বললেন কাঠগড়ায় থাকা নজরুল।
কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে শুনানি শুনছিলেন নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা। একপর্যায়ে দুই হাতের উপর মাথা রাখেন মাকছুদা বেগম। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে একটু পেছনের দিকে সরে যান। মাকছুদার হিজাব কিছুটা মাথার উপরে উঠে গেলে নজরুল তাকে হিজাব নিচে নামাতে বলেন। পরে হিজাব ঠিক করেন মাকছুদা। নজরুল স্ত্রীর কাছে জানতে চান, খারাপ লাগছে কি না। মাকছুদা বলেন, ‘না’।শুনানিতে। তবে, মাকছুদাকে উদ্বিগ্ন দেখা গেছে। তবে নজরুল ছিলেন অনেকটাই স্বাভাবিক। মনোযোগ সহকারে শুনানি শুনছিলেন মাথায় সাদা টুপি ও মুখে মাস্ক পরা গাজী নজরুল।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে নজরুল ও মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়।
পাঁচটি কারণ দেখিয়ে দুজনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার। বেলা সোয়া ৩টার দিকে শুনানি শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আর্জি জানান। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।