বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া থানাধীন মতাসার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাকিব হাওলাদার (২৭) ও মোঃ রাকিবুল ইসলাম (৩২)। তাঁরা দুজনই বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন মতাসার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৪৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।