1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

খুলনায় সাবেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

dokhinersomoy
October 27, 2026 2:09 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবারই (২৬ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সোহেল শেখ বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার পর বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সোহেল শেখ একটি মোটরসাইকেলে বসে ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের মধ্য থেকে দুজন তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। একই সাথে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট স্থানে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।