1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়িকা পপির মা আর নেই

dokhinersomoy
October 28, 2026 12:17 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি মা হারিয়েছেন। তার মা মরিয়ম বেগম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনি রোগে ভুগছিলেন তিনি।
পরিচালক বদিউল আলম খোকন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের মসজিদে মরহুমার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেছিলেন মরিয়ম বেগম। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে দুইটার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার রাতে তার জীবনাবসান ঘটে।
এদিকে দীর্ঘকাল ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। মায়ের মৃত্যুর এই সংবাদে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একসময়ে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই অভিনেত্রী।