বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান, সাবেক বরিশাল বিএম কলেজ ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আবু সুফিয়ান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
মোঃ আবু সুফিয়ান সাবেক ছাত্রনেতা, বর্তমানে জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান এবং বরিশাল জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ আবু সুফিয়ান বলেন, বানারীপাড়া উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। নির্বাচনে জনগণের সমর্থনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি জনগণের প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, বানারীপাড়া উপজেলার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোঃ আবু সুফিয়ান বানারীপাড়া উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।