1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

dokhinersomoy
November 13, 2026 4:47 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তার রাজনৈতিক জীবন, দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান তুলে ধরে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এতে তার জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। স্মারকগ্রন্থের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকা, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার অবস্থান এবং অর্থনৈতিক দর্শন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি নিয়ে লেখা পাঠানো যাবে। এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, সরকার, আমলাতন্ত্র ও সুশাসন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তার ভূমিকা, জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকেরা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।