1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

লাশ চায় আওয়ামী লীগ, উস্কানিতে পা দিতে চায় না সরকার

dokhinersomoy
November 20, 2026 3:31 pm
Link Copied!

১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল

বিস্ফোরণ, দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে

 আগুন এবং পুলিশের তিনটি

স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতা ও নাশকতাকে উসকানি হিসেবে দেখছে সরকার। সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগঅ পলাতক এই দলটি লাশ চায়। এমন মূল্যায়ন রয়েছে অনেকেরই। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না বলে সূত্র জানিয়েছে।
এ কারণে চলমান ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত বলপ্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে বলে সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। এদিকে সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ সময় পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, আগুন ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।