1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় চা

dokhinersomoy
November 20, 2026 3:12 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
ধোঁয়া ওঠা এক কাপ চা ছাড়া অনেকের কাছেই কাছেই যেন সবই অসম্পূর্ণ। তবে পছন্দের এই পানীয়টির চিকিৎসা গুণাগুণের কথা অনেকেই জানেন না। সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, চা পান হৃদরোগ, স্ট্রোক এবং ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যহারে কমাতে পারে। তবে সেটি সঠিক নিয়মে এবং পরিমিত মাত্রায় পান করতে হবে। শুধু চা পান করেই এই রোগগুলো পুরোপুরি প্রতিরোধ করা যাবে-এমন ধারণা ভুল। সঠিক নিয়মে চা পানের পাশাপাশি ধূমপানের অভ্যাস বর্জন করতে হবে। একইসঙ্গে নিয়মিত শারীরিক কসরত বা হাঁটাহাটির অভ্যাস করতে হবে। এতে সর্বোচ্চ সুফল পাওয়া যায়।
সঠিক নিয়ম বলতে চা কীভাবে তৈরি করছেন এবং কোন তাপমাত্রায় সেটি পান করছেন তা বোঝানো হয়েছে। কেননা, এ বিষয়গুলোর ওপরই নির্ভর করে চা পানের উপকারিতা বা অপকারিতা।
চলুন জেনে নিই চা পানের উপকারিতা নিয়ে কী বলছেন গবেষকরা-
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস
২০২৬ সালের অক্টোবরে প্রায় ৪ লাখ ৮৬ হাজার মানুষের ওপর একটি পরিচালিত গবেষণা প্রকাশ করে জার্নাল অব ইন্টারনাল মেডিসিন। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত চা পান করেন তাদের রক্তনালিসংক্রান্ত রোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ১১ থেকে ১৭ শতাংশ পর্যন্ত কম।
যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংক অপর একটি দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করেন। গবেষণায় দেখা গেছে, চা পানে স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকিও কমে। প্রতিদিন ৩ থেকে ৫ কাপ চা (অথবা চা ও কফির সমন্বয়) পানে স্ট্রোকের ঝুঁকি ৩২ শতাংশ এবং ডিমেনশিয়ার ঝুঁকি ২৮ পর্যন্ত কমতে পারে। কেননা, চায়ে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা ‘পলিফেনল’ রক্তনালির দীর্ঘস্থায়ী প্রদাহ কমিয়ে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
সঠিক নিয়ম
চা পানের উপকারিতার পাশাপাশি অপকারিতা নিয়েও কথা বলেছেন গবেষকরা। তারা জানান, চা পানে উপকারিতা থাকলেও ভুল নিয়মে সেটি পান করলে উপকারের চেয়ে বরং ক্ষতিই বেশি হতে পারে। তাই পানের সঠিক নিয়মগুলো জেনে নিন-
অতিরিক্ত গরম চা
অনেকেই অতিরিক্ত গরম চা পান করতে পছন্দ করেন। তাদেরকে সতর্ক করেছেন গবেষকরা। তাদের দাবি, একদম ফোটানো গরম চা পানকারীদের রক্তনালির রোগের ঝুঁকি ১৬ শতাংশ বেড়ে যায়। তাই, চা বানানোর পর অন্তত ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করতে হবে। চায়ের তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে এলে তবেই সেটি পান করুন।
চিনি ও অতিরিক্ত দুধ
আমাদের দেশে চা মানেই চিনি আর দুধের আড়ম্বরতা। সৌখিন পানীয় হিসেবে মাঝেমধ্যে সেটি পান করাই যায়। তবে সমস্যা বাঁধে যখন সেটি অভ্যাসে পরিণত হয়। গবেষকরা বলেন, চায়ের আসল স্বাস্থ্যগুণ পেতে হলে সেটি চিনি ছাড়া পান করতে হবে। কেননা, অতিরিক্ত চিনি ও কনডেন্সড মিল্ক বা দুধ মেশালে উল্টো হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
লিকার হবে মাঝারি কড়া
কড়া লিকারের চা অধিকাংশেরই পছন্দ। তাই চা অতিরিক্ত কড়া বা দীর্ঘক্ষণ ফোটানোর অভ্যাস রয়েছে অনেকের, যা স্বাস্থ্যকর নয়। তাই চা তৈরির সময় লিকার যেন মাঝারি ঘনত্বের হয় সেটি খেয়াল রাখতে হবে। বিশেষ মাঝারি লিকারের ব্ল্যাক টি বা গ্রিন টি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী।