দখিনের সময় ডেস্ক:
বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব হাওলাদার (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি বরিশালের কোতোয়ালি থানাধীন কাজিপাড়া এলাকার সিএন্ডবি রোডের বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ৪৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন সাগরদি-দর্গাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে রাকিব হাওলাদারের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।