1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের মিছিল

dokhinersomoy
September 12, 2026 1:18 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক

রাজধানীর গুলশান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের চেষ্টা ও কর্মসূচির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হক জানান, তিনি সকাল ৮টায় দায়িত্বে এসেছেন এবং মিছিলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে, বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। মিছিলে অনেকে মোটরসাইকেল ছিল।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয় এবং পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।