1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

dokhinersomoy
October 7, 2026 1:36 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক।।

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে লাফ দিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিলেল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি।

লাফ দেওয়ার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস বলেন, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিশে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখছে থানা পুলিশ।

নিহত নাজমুল হক রিমন বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর গণপাড়া এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে। ঘটনার একদিন আগে কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে অডিট কমিটি।