1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

এমপি ড. শফিকুল ইসলাম মাসুদকে বাউফল প্রেসক্লাবে সংবর্ধনা

dokhinersomoy
September 25, 2026 9:07 pm
Link Copied!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় করেন।

আজ শুক্রবার সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তনে বাউফল প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সংদস্য শফিকুল ইসলাম মাসুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় আলোচনা করেন বাউফল প্রেসক্লাবের সাংবাদিক অতুল চন্দ্র পাল, মো. দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমান, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকেরা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।