1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেতা হাফিজুর রহমান হীরার দাদি নুরজাহান বেগমের ইন্তেকাল

dokhinersomoy
November 9, 2026 12:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বিএফইউজে অন্তর্ভুক্ত সংগঠন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক শেয়ারবীজ-এর ব্যুরো চিফ হাফিজুর রহমান হীরার দাদি নুরজাহান বেগম (পিতামহী) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুমা নুরজাহান বেগম বরিশাল নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সালেহ মোহাম্মদের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৯ নভেম্বর) জোহরের নামাজের পর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।