1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

dokhinersomoy
September 24, 2026 12:12 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান চালানো হয়। জেলার ১৮টি থানার পুলিশ একযোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীর পাশাপাশি যেসব এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানেও অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। আটক ব্যক্তিদের মধ্যে কেউ অতীতের কোনো অপরাধে জড়িত ছিল কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ। যাচাই শেষে অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধের ধরন ও আগের রেকর্ড বিবেচনায় নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।