1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

তামান্নার রূপচর্চায় মাত্র কয়েকটি উপাদান, ছত্তিত্রেশেও কাচের মতো উজ্জ্বল ত্বক

dokhinersomoy
October 11, 2026 3:01 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:

দামি কেমিক্যালযুক্ত প্রসাধনী কিংবা জটিল প্রক্রিয়ার বদলে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের ওপরই বেশি ভরসা করেন তামান্না ভাটিয়া।  ৩৬ বছর বয়সেও উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দামি কেমিক্যালযুক্ত প্রসাধনী কিংবা জটিল প্রক্রিয়ার বদলে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের ওপরই বেশি ভরসা করেন তিনি।

ত্বকের আরাম ও সতেজতার জন্য গোলাপজল, বেসন ও ঠান্ডা দই মিশিয়ে ফেসপ্যাক বানান তামান্না। ছোটবেলায় তার ত্বকে সহজেই জ্বালাপোড়া বা অস্বস্তি হতো। সে সময় বেসন ও দই ছিল তার মূল ভরসা। এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে এলে ধুয়ে ফেলেন। ব্যস্ততার দিনে স্ক্রাব না করে শুধু গোলাপজল ব্যবহার করেও ত্বকের যত্ন নেন এই অভিনেত্রী। আর তার এই অভ্যাসের শুরু মায়ের হাত ধরে। অভিনয়জীবনের শুরুর দিকে নিয়মিত মেকআপ, চুলের স্টাইলিং ও নানা প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকে দেখা দিত নানা সমস্যা। তখনই প্রাকৃতিক উপাদান ব্যবহারের পরামর্শ দেন তার মা।

২০২২ সালে ‘ভোগ ইন্ডিয়া’র একটি ভিডিওতে নিজের এই রূপচর্চার অভ্যাসের কথা জানিয়েছিলেন তামান্না। তিনি জানান, ছোটবেলা থেকে মেনে চলা কিছু ঘরোয়া পদ্ধতি এখনও তার প্রাত্যহিক রূপচর্চার অংশ। বিশেষ করে চন্দন, কফি, মধু, বেসন, দই ও গোলাপজলের মতো সহজলভ্য উপকরণ দিয়েই যত্ন নেন ত্বকের। ৩৬ বছরেও ত্বকে দ্যুতি, তামান্না ভাটিয়ার রূপচর্চায় রয়েছে মাত্র কয়েকটি উপাদান কাচের মতো উজ্জ্বল ত্বক পেতে ঘরেই তৈরি করুন ৭ ধরনের কফি স্ক্রাব।

তামান্নার মতে, সবার ত্বকের ধরন এক নয়। তাই ত্বকের প্রয়োজন বুঝেই রূপচর্চার উপকরণ বেছে নেওয়া জরুরি। কোনো উপাদান ব্যবহারের পর ত্বক শুষ্ক মনে হলে তাতে মধুর পরিমাণ বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের মৃত কোষ দূর করতে চন্দনের গুঁড়া, কফি ও মধু মিশিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করেন তামান্না। চোখের চারপাশ এড়িয়ে মুখে মিশ্রণটি আলতোভাবে লাগিয়ে নেন। এরপর প্রায় ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলেন। এই পদ্ধতিতে ত্বক মসৃণ অনুভূত হয় বলে জানান তিনি। তবে কফির দানাদার উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। তাই মুখে ব্যবহারের আগে সাবধান থাকা প্রয়োজন।