1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

এফিডেভিটের মাধ্যমে বিয়ে বৈধ নয়

dokhinersomoy
November 3, 2026 1:00 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে প্রায়ই এমন ঘটনার কথা শোনা যায় যে, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে হয়েছে। আইন মন্ত্রণালয় ২০১৯ সালে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে ও তালাক নিবন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ করে নির্দেশনাও জারি করেছিল। আইনজীবীরা বলছেন, এফিডেভিটের মাধ্যমে কোনো বিয়ে হলে সেটি দেশের আইনানুযায়ী বৈধ নয়।
আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বলেন, “বাংলাদেশে বিয়ে এবং তালাক এই দুইটা অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে এবং এটা একমাত্র কাজীই করেন। এফিডেভিট করে কোনো বিয়ে রাষ্ট্রীয় আইনে বৈধ নয়। একমাত্র কাজীই বিয়ে এবং তালাক নিবন্ধনকারী।” নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ের আইনি কোনো ভিত্তি নেই। নোটারির মাধ্যমে বিয়ে আইনে বৈধ না হওয়ায় পরবর্তীতে স্বামী বা স্ত্রী হিসেবে কোনো আইনি অধিকার, যেমন: কাবিনের টাকা, দেনমোহর, সম্পত্তির ভাগ বা উত্তরাধিকার দাবি করা যায় না বলে জানান মি. সুমন। এছাড়া, বয়স গোপন করে বাল্যবিবাহ দেওয়ার ক্ষেত্রে নোটারি এফিডেভিট ব্যবহার করা একটি দণ্ডনীয় অপরাধ বলেও জানান আইনজীবীরা। বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ (নিবন্ধন) আইন অনুযায়ী, কেবল নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার বা কাজীর মাধ্যমে করা বিয়েই আইনত বৈধ। একইসঙ্গে, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও নিজ নিজ ধর্মীয় আইন ও নির্দিষ্ট রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। এক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটও সংগ্রহ করতে হবে।
আইনজীবীরা বলছেন, অনেক সময় বয়স লুকানোর জন্য এফিডেভিট করে অনেকে বিয়ে করে কিন্তু রেজিস্ট্রি করে না। কেননা আইনানুযায়ী বিয়ের বয়স না হলে রেজিস্ট্রি করা যায় না। শামসুদ্দোহা সুমন গত জুলাই মাসের এমন একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। যেখানে ১৩ বছরের এক কিশোরীর এফিডেভিট করে বিয়ে হয়েছিল। দেশের আইনানুযায়ী, বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।