1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

dokhinersomoy
September 7, 2026 7:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥

দৈনিক কালবেলার সাবেক বরিশাল ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর আজকের এই দিনে রাত ৯টা ৫০ মিনিটে নগরীর সদর রোডের হাবিব ভবনে বরিশাল ব্যুরো অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র ৩৮ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়া আরিফিন তুষার মৃত্যুকালে স্ত্রী, একপুত্র, বাবা-মা এবং ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আজও শোকে কাতর বরিশাল মিডিয়াঙ্গন।

এদিকে আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার, সাংবাদিক সংগঠন এবং বন্ধু মহলের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মরহুমের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নিজ বাড়িতে পরিবার এবং আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আরিফিন তুষার ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন। এর পর সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলোর যুগ্ম বার্তা সম্পাদক এবং ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার।

এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে ঢাকা টাইমসের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পান তুষার। পরবর্তীতে দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। এর বাইরে বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘ বছর। পাশাপাশি বরিশালের বার্তা সম্পাদকদের সংগঠন বার্তা সম্পাদক ফোরাম- বরিশালের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আরিফিন তুষার।