1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

নবগঠিত কমিশনের চার দিনে ২৫ টি অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০

dokhinersomoy
November 23, 2026 12:32 am
Link Copied!

দখিনের সময় :

তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫ টি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি করে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং দু’টির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।

আজকের অভিযোগগুলোতে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ, গৃহীত সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উঠে আসে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা। কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণ করেন এবং আজ পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করেন।