1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

রোজার আগে সয়াবিনর দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা

dokhinersomoy
October 28, 2026 4:09 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
পবিত্র রমজান মাসের বাকি এখনও তিন মাসের বেশি। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে ভোজ্যতেলের দাম আরেক দফায় বাড়ানোর জন্য প্রস্তাব তুলেছেন ব্যবসায়ীরা। এবার লিটারপ্রতি একলাফে ১৪ টাকা বাড়ানোর দাবি তাদের। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের সামগ্রিক আমদানি প্রস্তুতি, বাজার সরবরাহ এবং সম্ভাব্য মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে অংশীজনদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানেই এ প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। বৈঠক সূত্রে জানা যায়, ভোজ্যতেলের দাম একলাফে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাবে তাৎক্ষণিকভাবে কোনো ইতিবাচক সাড়া দেয়নি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। তবে খেজুরের আমদানি স্বাভাবিক রাখতে শুল্ক ছাড়ের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছিল সরকার। সে সময় খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। তৎকালীন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার যুক্তি তুলে ধরে সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ব্যবসায়ীরা তখন আরও বেশি দাম বাড়ানোর দাবি জানালেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাবের বিপরীতে সরকার মাত্র ৫ টাকা বাড়িয়েছিল। তবে, রমজানের আগে তেলের দাম পুনরায় বাড়বে কি না—এমন প্রশ্নে তৎকালীন সচিব উল্লেখ করেছিলেন যে, তা সম্পূর্ণরূপে পরিস্থিতির ওপর নির্ভর করবে। সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে একলাফে ১৪ টাকা বাড়ানোর আনুষ্ঠানিক দাবি জানালেন ব্যবসায়ীরা।