1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

dokhinersomoy
September 19, 2026 1:31 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের কর্মব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও পেশাগত অভিজ্ঞতা শেয়ারের সুযোগ সৃষ্টি হয়।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর ডিসি ঘাট থেকে নৌযানে করে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু করেন সাংবাদিকরা। নৌপথে কীর্তনখোলা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তারা দপদপিয়া সেতুর নিচে নদীর কোলঘেঁষে গড়ে ওঠা নদী বাড়ি রেস্টুরেন্টে পৌঁছান। সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণধর্মী সেশন। এ সময় মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ, সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। প্রাণবন্ত এ সেশনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল মিডিয়া করপোরেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের ডিজিটাল বিভাগের চিফ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহে আলম, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, নাক-কান-গলা বিশেষজ্ঞ ও স্বনামধন্য সার্জন ডা. মঈনুজ্জামান মুঈন, পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন, মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আমিন, দৈনিক প্রথম সকালের নির্বাহী সম্পাদক এস.এম সাজ্জাদুল কবীর এবং সমাজসেবক শামীম কবির।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিয়মিত পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।