বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে বরিশাল মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করে বিকট শব্দে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি, কিছু লোক ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা গড়িয়ার পাড়ের দিক থেকে এসে ককটেল ফাটিয়ে কেউ নথুল্লাবাদ এবং কেউ লাদেন সড়ক হয়ে পালিয়ে যায়।”
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখেছি। তবে আশেপাশে কোনো আলামত পাওয়া যায়নি। এটি কীসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ।