1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার

dokhinersomoy
September 14, 2026 1:23 am
Link Copied!

দখিনের সময়।। 

বরিশাল জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাবেক আহ্বায়ক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকায় বরিশাল ‘ল’ কলেজের পেছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তাকে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।