1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পথকুকুরের আক্রমনে পালাল জার্মান শেফার্ড, ভিডিও ভাইরাল

dokhinersomoy
November 3, 2026 3:05 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:
বিদেশি জাতের দামি ও নামী কুকুরদের দাপুটে চালচলন নিয়ে হয়তো অনেক গল্প শুনেছেন। অনেকে তা দেখেছেনও। কিন্তু সাহসিকতা আর নিজের এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে দেশি কুকুরদের কোনও জুড়ি নেই। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি জার্মান শেফার্ড এবং একটি পথকুকুর। শুরুতে একে অপরের দিকে তাকিয়ে গর্জন করতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এমনই এক চমকপ্রদ ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি বিশাল জার্মান শেফার্ড এবং একটি সাধারণ পথকুকুরকে তীব্র লড়াই করতে দেখা গিয়েছে। জার্মান শেফার্ডের শক্তি এবং আগ্রাসী স্বভাবের কারণে অনেকেই সেগুলিকে বিপজ্জনক মনে করেন। কিন্তু লড়াইয়ের ফলাফল অবাক করে দিয়েছে নেটাগরিকদের।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি জার্মান শেফার্ড এবং একটি পথকুকুর। শুরুতে একে অপরের দিকে তাকিয়ে তারা গর্জন করতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পর লড়াই বাধে তাদের মধ্যে। জার্মান শেফার্ডটি তার বিশাল শরীর ও দাপট দেখিয়ে পথকুকুরটিকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু নিজের এলাকায় দাঁড়িয়ে থাকা পথকুকুরটি এক চুলও পিছু হটতে রাজি ছিল না। জার্মান শেফার্ড আক্রমণ করার চেষ্টা করতেই পথকুকুরটি তার সহজাত টিকে থাকার দক্ষতা কাজে লাগায়। বিন্দুমাত্র ভয় না পেয়ে সে জার্মান শেফার্ডটির উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড় কামড়ে ধরে এমন এক ঝাঁকুনি দেয় যে জার্মান শেফার্ডটি হকচকিয়ে যায়।
পথকুকুরের তীব্র আগ্রাসন এবং সাহসের সামনে পরাস্ত হয় জার্মান শেফার্ডটি। যে মুহূর্তে পথকুকুরটির কামড় কিছুটা ঢিলে হয়, তখনই জার্মান শেফার্ডটি প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। একাই এই লড়াইয়ে জিতে দেশি কুকুরটি প্রমাণ করে দেয় যে নিজের এলাকায় সে-ই আসল রাজা! আশপাশের অনেকেই নিজেদের ফোনে দুই কুকুরের লড়াইয়ের ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।