1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ

dokhinersomoy
November 4, 2026 2:13 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়নের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা এ সমস্যা হতে পারে। বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারের গ্রাহকরা এ সমস্যার মুখে পড়তে পারেন। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।