বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক বাউফল উপশাখায় ৫০ বছরপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল নাগাদ আইএফআইসি ব্যাংক বাউফল উপশাখার নিজস্ব ভবনে অর্ধ শতাধিক গ্রাহক নিয়ে কেক কাটার মাধ্যমে ৫০বছরপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ও বাউফল জুয়েলারি সমিতির সভাপতি বাবু সুশান্ত কুমার সাহা, আ্ইএফআইসি ব্যাংকের সিনিয়র অফিসার এবিএম আনাজ, অফিসার সুজয় চন্দ্র ও ভাচুয়াল যোগদান করেন ম্যানেজার মোঃ এহসানুল হক পাভেল ।
এসময় বাউফল উপশাখার সিনিয়র অফিসার এবিএম আনাজ বলেন বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম অগ্রপথিক আইএফআইসি ব্যাংক সফলতার সাথে তাদের ৫০ বছরের পথচলা পূর্ণ করেছে। অর্থনৈতিক অগ্রগতি, আর্থিক ব্যাংকিং এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যাংকটি আজ দেশের অন্যতম প্রধান ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ব্যাংকটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করার পর থেকে আইএফআইসি ব্যাংক ধারাবাহিকভাবে তাদের সেবা প্রদান করেছে। পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয় এবং আধুনিক ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
এসময় ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহক, সর্বস্তরের শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন গ্রাহকদের আস্থা ও কর্মীদের নিরলস পরিশ্রমই আইএফআইসি ব্যাংককে এই পর্যায়ে নিয়ে এসেছে।