1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র কোরআন বিতরণ

dokhinersomoy
September 13, 2026 5:57 pm
Link Copied!

নয়ন সিকদার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী  শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র অর্থসহ আল-কোরআন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাজিরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধানদী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কোরআনের কপি তুলে দেন প্রধান অতিথি ,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি  অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন,  শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও পবিত্র কোরআনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে  সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।