1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিএমপি কমিশনারের কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন

dokhinersomoy
September 14, 2026 3:58 pm
Link Copied!

দখিনের সময়।।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আজ কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে বিএমপি কমিশনার থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন।

তিনি থানার অফিসার ও ফোর্সের দায়িত্ব পালন, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি  আরও বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আরও দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমসহ বিএমপির সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।