1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ভারতে দ্যপণ্যের দামে আগুন, মূল্যস্ফীতি ছাড়াল ১১৬ শতাংশ

dokhinersomoy
November 13, 2026 1:56 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
প্রতিবেশী দেশ ভারতে খুচরা বাজারে মূল্যস্ফীতি বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খাদ্যপণ্যের দাম বাড়ায় গত অক্টোবর মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৯ শতাংশে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সহনসীমা ৬ শতাংশ অতিক্রম করেছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।
ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির খুচরা মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। এক মাসের ব্যবধানে তা বেড়েছে ০ দশমিক ৫৫ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৭৪ শতাংশ।
অক্টোবরে যেসব পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে পেঁয়াজ। এক বছরে পণ্যটির দাম বেড়েছে ১১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া রসুনের দাম ৬০ দশমিক ৭৪ শতাংশ, স্বর্ণালংকারের দাম ৫২ দশমিক ৩৯ শতাংশ, আদার দাম ৪৮ দশমিক ৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখা। অক্টোবরে এই সীমা অতিক্রম করায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়তে পারে। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকের আগে অক্টোবরের এই মূল্যস্ফীতির তথ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত অক্টোবরে প্রায় চার বছর পর প্রথমবারের মতো নীতিসুদ ০ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।