1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া পরিশোধ করল সমকাল

dokhinersomoy
September 15, 2026 12:23 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক।।

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে সমকালের পক্ষ থেকে ওই অর্থ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর তিনি বেকার ছিলেন। এ সময় তিনি গভীর মানসিক কষ্টে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

এরপর গত শুক্রবার সন্ধ্যার পর নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে যান। এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে সমকালে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়।

পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার চিরকুটে উল্লেখ করা সেই পাওনা অর্থই পরিবারের কাছে পৌঁছে দিল দৈনিক সমকাল কর্তৃপক্ষ।

পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।