খবর বিজ্ঞপ্তি ॥
বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি’র এ অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।
তার এ মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।