1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে বিসিসি প্রশাসক শিরীন

dokhinersomoy
September 28, 2026 1:53 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

অসুস্থ সাংবাদিক ও বরিশাল প্রতিদিনের বার্তা পত্রিকার সম্পাদক বেলায়েত বাবলুকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বেলায়েত বাবলুর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি ও আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, গোপাল সরকার এবং গিয়াস উদ্দিন সুমন।

সাংবাদিক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজ নিতে বিসিসি প্রশাসকের হাসপাতালে উপস্থিত হওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচকভাবে দেখা হয়েছে।

সাক্ষাৎকালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সাংবাদিক বেলায়েত বাবলুর সঙ্গে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসা ও সুস্থতার বিষয়ে খোঁজ নেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা বেলায়েত বাবলুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।