1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

dokhinersomoy
September 28, 2026 4:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেবাচিম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেলায়েত বাবলুকে দেখতে যান তারা। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিক বেলায়েত বাবলু সম্প্রতি বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হার্টের সমস্যার কারণে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সবার কাছে দোয়া চেয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ, সহ-সভাপতি ও বাংলাদেশ টুডের ব্যুরো চিফ জিহাদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান’র ফটোসাংবাদিক পারভেজ সরদার, প্রচার সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও সকাল সংবাদ-এর সম্পাদক সিহাব তোহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।