1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

জেনে নিন আজকের স্বর্ণের দর

dokhinersomoy
November 4, 2026 10:56 am
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
দেশের বাজারে আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ২১৬ টাকা। উল্লেখ্য, স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করে বাজুস। নতুন করে দাম সমন্বয় না করা পর্যন্ত নির্ধারিত মূল্যেই অলংকার বিক্রি করবেন ব্যবসায়ীরা।