• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বসের ওজন ৩০ মন, দাম ১৮ লাখ ৫০ হাজার টাকা

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১১, ২০২১, ১৮:৪১ অপরাহ্ণ
বরিশালে বসের ওজন ৩০ মন, দাম ১৮ লাখ ৫০ হাজার টাকা

দখিনের সময় ডেস্ক:

‘বরিশালের বস’ নামের গরুটিকে লালন পালন করা হচ্ছে পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের সততা এগ্রো ফার্মে। ৩০ মণ ওজনের ‘বরিশালের বস’-এর মালিক এটির দাম হেঁকেছেন ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিন বছর আগে ৯৪ হাজার টাকায় পাকিস্তানি শাহিওয়াল জাতের দেড় বছর বয়সী এ গরুটি দিনাজপুর থেকে কিনে মির্জাগঞ্জে নিয়ে আসেন সততা এগ্রো ফার্মের মালিক মোঃ ওয়াদুদুজ্জামান। ফার্মে আনার পর গরুটিকে আদর ও ভালোবেসে নাম দেন ‘বরিশালের বস’।

দিনের বেশির ভাগ সময়ই ‘বরিশালের বস’দের পরিচর্যায় ব্যস্ত থাকতে হয়। আর কয়েক দিন পর কোরবানির ঈদ। করোনা আতঙ্কের মধ্যেই গরু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের খামারিরা। তবে ক্রেতা ও ন্যায্যমূল্য পাবেন কিনা এমন শঙ্কার মধ্যে আছেন তারা। খেয়ে না খেয়ে কষ্ট করে খামারিরা কোরবানির পশু বিক্রি করতে লালন-পালন অব্যাহত রেখেছেন।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ‘মির্জাগঞ্জ উপজেলা অনলাইন পশুর হাট’ নামে একটি অনলাইন প্লাটফর্ম করেছে। এতে ক্রেতারা কোরবানির হাটে না গিয়ে ঘরে বসে অলাইনে কোরবানির গুরু ক্রয় করতে পারেন।