• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার দাবীতে বাসে আগুন

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১৪:৩২ অপরাহ্ণ
চাঁদার দাবীতে বাসে আগুন
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।
বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা দাবি করেন।
বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। তিনি আরও জানান, এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।