• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক পরতে বলায় ইউপি সদস্যকে বেধড়ক পিটুনি

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ১৯:০৩ অপরাহ্ণ
মাস্ক পরতে বলায় ইউপি সদস্যকে বেধড়ক পিটুনি

দখিনের সময় ডেস্ক:

বাজারে আড্ডা ও খোশ গল্পে মেতে ছিলেন দশ-বারোজন। মুখে ছিল না মাস্ক, ছিল না কোনো সামাজিক দূরত্বও। এ অবস্থা দেখে গল্পে মশগুল ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরতে বলেন অসীম মন্ডল নামে এক ইউপি সদস্য। কিন্তু, কথা না শুনে উল্টো তাকে পিটুনির অভিযোগ উঠেছে ওই স্থানীয়দের বিরুদ্ধে। একপর্যায় সবাই মিলে ইউপি সদস্যকে বেধড়ক পিটুনি দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

আজ সোমবার(১২ জুলাই) এ ঘটনা ঘটেছে বগুড়া জেলান শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোস্তফাপুরে। ঘটনার ব্যাপারে ইউপি সদস্য অসীম মন্ডল বলেন, সবুজ লডডাউন না মেনে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জোরপূর্বকভাবে ব্যবসা পরিচালনা করছে। আমি তাকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক পিটুনি দেয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললে তারা ইউপি সদস্যকে মারপিট করেছেন। এ ব্যাপারে অভিযোগ পওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।