• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সময়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৫, ২০২১, ১৮:২৬ অপরাহ্ণ
ঈদের সময়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

ঈদের সময়ে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে স্বাস্থ্যবিধি মেনে চলে, সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে বলেও আশার প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঈদের আনন্দ যেন  ট্র্যাজেডিতে পরিণত না হয়ে যায়। সংক্রমিত হয়ে মানুষ মারা গেলে ঈদ আর ঈদ থাকবে না, তখন আমাদের মাতম করতে হবে।

আজ বৃহস্পতিবার(১৫জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদের যে আনন্দ, সে আনন্দ মানুষ করতে পারবে না। আমরা এমনভাবে যাতে ঘোরাফেরা না করি।  তিনি বলেন, কিছু কিছু বিভাগে স্থিতিশীল আছে, কিছু কিছু বিভাগে ঊর্ধ্বমুখী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণের হার কমাতে হবে। সংক্রমণের হার কমাতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। সংক্রমণের হার কমলে রোগীর সংখ্যা বাড়তে থাকবে, স্বাস্থ্যসেবায় বিরাট চাপ পড়বে। আমাদের অর্থনীতি বিপর্যস্ত হবে। মানুষের জীবন বিপর্যস্ত হবে।