• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াখালী মাটিভাংগা মানব সেবা সংস্থা’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ২৩:২৭ অপরাহ্ণ
নয়াখালী মাটিভাংগা মানব সেবা সংস্থা’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

করনা মহামারী ও ঈদ উপলক্ষে “নয়াখালী মাটিভাংগা মানব সেবা সংস্থার” (NMHSO) উদ্যোগে দ্বিতীয় বারের মত পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার “নয়াখালী-মাটিভাংগা গ্রামের” দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নয়াখালী মাটিভাংগা যুবকদের সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। “নয়াখালী মাটিভাংগা মানব সেবা সংস্থার” (NMHSO) পক্ষ থেকে জানা যায় তারা তাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম সবসময় চালিয়ে যাবে।

তাদের প্রধান উদ্দেশ্য এলাকায় যারা সচ্ছল তারা সবাই মিলে যারা অসচ্ছল তাদের যে কোন সমস্যায় সাহায্য করবে। তারা বলেন এভাবে যদি সবাই অসচ্ছল প্রতিবেশিদের সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজ ও দেশ আরো অনেক এগিয়ে যাবে।