• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাবিধি ভঙ্গ করে ঈদের নামাজ আদায়, ৪৮ বাংলাদেশি রিমান্ডে

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২১, ২০২১, ২০:২৪ অপরাহ্ণ
করোনাবিধি ভঙ্গ করে ঈদের নামাজ আদায়, ৪৮ বাংলাদেশি রিমান্ডে

দখিনের সময় ডেস্ক:

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে আটক হয় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন কড়া নির্দেশনা দিয়ে বলেছেন, এ ঘটনায় আটক ব্যক্তিরা কোনো ছাড় পাবে না। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।

নামাজ আদায়ের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে স্থানীয় প্রশাসন তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন। প্রসঙ্গত, মহামারি করোনা ঠেকাতে মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রশাসন। করা হচ্ছে আইন অমান্যকারীদের জেল-জরিমানা।