• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নেওয়ার পর জ্বরাক্রান্ত খালেদা জিয়া

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২২, ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ণ
টিকা নেওয়ার পর জ্বরাক্রান্ত খালেদা জিয়া

দখিনের সময় ডেস্ক:

করোনাভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার(২১জুলাই) রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।’

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার এন্ড হসপিটালে গিয়ে মর্ডানার এক ডোজ টিকা নিয়েছিলেন।