বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন রামপট্টি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে বিএমপি গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল।
বিএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. রাসেল খান (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বরিশালের এয়ারপোর্ট থানাধীন মধ্য পাংশা, মাধবপাশা এলাকার মো. সাখাওয়াত হোসেন খানের ছেলে।
অভিযানের সময় রাসেল খানের হেফাজত থেকে ১ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিএমপি জানিয়েছে।