• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করলেন নঈম নিজাম

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২১, ০৮:০২ পূর্বাহ্ণ
সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করলেন নঈম নিজাম

দখিনের সময় ডেস্ক:

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বিবৃতি দিয়েছেন । বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে মাঝেমধ্যে বিবৃতি দেয়া ছাড়া সম্পাদক পরিষদ আর কোনো কিছু নিয়ে কাজ করছে না।

সম্পাদক পরিষদের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক নঈম নিজাম তাঁর পদত্যাগের প্রসঙ্গে বিবৃতিতে বলেন, আমরা পরস্পর ঐক্য ধরে রেখে একটি ইতিবাচক অবস্থান নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো, সম্পাদকদের প্রতিষ্ঠান শুধু সরকারবিরোধী ভাব নিয়ে চলছে। এভাবে চলতে পারে না। শুধু সভাপতির ব্যক্তিগত ইচ্ছায় প্রতিষ্ঠান চলছে। প্রথম আলো, ডেইলি স্টারের স্বার্থরক্ষা সম্পাদক পরিষদের কাজ হতে পারে না। পরিষদ পেশার  মান উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না। এ তৎপরতা মিডিয়ার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না।

নঈম নিজাম তাঁর বিবৃতিতে বলেন, কোনো অপরাধ প্রমাণের আগে কোনো মিডিয়া মালিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে বারবার বলার পরও তিনি নিজের অবস্থান থেকে সরেননি বিধায় সম্পাদক পরিষদ থেকে আমার সরে দাঁড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে বিবৃবিতে উল্লেখ করেন নঈম নিজাম।