• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ-ক্যাসিনো পাওয়া নিয়ে যা বললেন তার মেয়ে

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২১, ১৮:৫৮ অপরাহ্ণ
হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ-ক্যাসিনো পাওয়া নিয়ে যা বললেন তার মেয়ে

দথিনের সময় ডেস্ক:

সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় মাদকসহ আটককৃত মালামালের বিষয়ে বক্তব্য দিয়েছেন হেলেনার মেয়ে জেসিয়া আলম। বৃহস্পতিবার (২৯জুলাই) রাতে গুলশানের বাসায় অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাসা থেকে মদ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে জেসিয়া বলেন, ‘আমার ভাইয়া মদ পান করে। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে।’

হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে ওইটা গিফট করেছে। সেটি ওয়ালে ঝোলানো ছিল। ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোর চিপস ওগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা বিষয়। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ওরকম।

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমরা র‌্যান্ডমলি বিদেশে যাই। একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে।