• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্ন ছবি তৈরি নিয়ে এবার মুখ খুললেন নয়না

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১, ২০২১, ০৭:০২ পূর্বাহ্ণ
পর্ন ছবি তৈরি নিয়ে এবার মুখ খুললেন নয়না

দখিনের সময় ডেস্ক:

পর্নোগ্রাফির অভিযোগের সঙ্গে জড়িয়ে গেছে কলকাতা ও মুম্বাইয়ের নাম। খবর বেরিয়েছে, ওই দুই নগরীতে পর্ন ছবি তৈরির ব্যবসা চলছে। যা নিয়ে উঠতি মডেল, অভিনেত্রীদের অজস্র অভিযোগ। তাদের দাবি, জোর করে, ভয় দেখিয়ে, ভুলিয়ে, টাকার টোপ দিয়ে নাকি এই ধরনের পেশায় আসতে বাধ্য করা হচ্ছে।

পর্ন ছবি তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন একাধিক মডেল-অভিনেত্রী।

এই অভিযোগ কতটা সত্যি, জানতে চাইলে নায়িকা নয়না গঙ্গোপাধ্যায় বলেন, যা জানি না তাই নিয়ে মুখ খুলতে রাজি নই।  নয়না সাহসী দৃশ্যে অভিনয় করেন। তার অভিনীত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’, রামগোপাল বর্মার ‘ডি কোম্পানি’ এর ভালো উদাহরণ।

অভিনেত্রী নেট মাধ্যমে যথেষ্ট খোলামেলা পোশাক পরে হাজির হন। এগুলো কি কখনো তার প্রতি প্রযোজক বা পরিচালকদের দৃষ্টিভঙ্গি বদলের কারণ হয়নি? নয়নার যুক্তি, তিনি অভিনয় দুনিয়ায় আসার আগে এই ধরনের সাহসী দৃশ্য বহু ছবিতে দেখানো হয়েছে।

তিনিও ইদানিং শুনছেন, ওয়েব সিরিজ মানেই নাকি সফট পর্ন। তার বক্তব্য, চিত্রনাট্যের দাবি মেনে কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় আর পর্ন ছবিতে অভিনয় এক দম আলাদা। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না।