• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩, ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ
হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক:

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ও একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী। রাজধানীর গাবতলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান জানান, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় সোয়া ৪ ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাত ১২টার দিকে হেলেনাকে করে নেওয়া হয় র‌্যাব সদর দপ্তরে। পরে ওই রাতেই দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।